রক্তদান কর্মসূচি: এক ব্যাগেই বদলে যায় একটি জীবন
By Redwan · · 1 min read
গত মাসে আয়োজিত রক্তদান ক্যাম্পে ৮৪ জন স্বেচ্ছাসেবী রক্তদান করেছেন। সংগৃহীত রক্ত স্থানীয় হাসপাতালের থ্যালাসেমিয়া ও দুর্ঘটনায় আহত রোগীদের জন্য সংরক্ষণ করা হয়েছে।
পরবর্তী ক্যাম্প আয়োজিত হবে আগামী মাসের প্রথম শুক্রবার। অংশ নিতে চাইলে হটলাইনে নাম নিবন্ধন করুন — বয়স ১৮ থেকে ৫৫, ওজন কমপক্ষে ৫০ কেজি এবং শেষ রক্তদানের পর অন্তত চার মাস পার হওয়া প্রয়োজন।
