সাজেক ও বান্দরবান ট্যুর: ডে-লং প্যাকেজ কীভাবে সাজাই
By Redwan · · 1 min read
পাহাড়ি রাস্তায় সময়ের হিসাব সমতলের মতো নয়। ঢাকা থেকে সাজেকের পথে খাগড়াছড়ি পর্যন্ত স্বাভাবিক গতি রাখা গেলেও, শেষ ধাপে স্কর্ট চলাচলের সময়সূচি মেনে চলতে হয়।
আমরা প্রতি দুই থেকে আড়াই ঘণ্টায় একটি বিরতি রাখি, চালকের বিশ্রাম নিশ্চিত করি এবং যাত্রা শুরুর আগে ব্রেক, টায়ার ও কুলিং সিস্টেম পরীক্ষা করি। পরিবার নিয়ে ভ্রমণে এই তিনটি ধাপই সবচেয়ে বেশি কাজে দেয়।
